অমর একুশে বইমেলা-২০২৪
![]()
অমর একুশে বইমেলা-২০২৪![]()
![]()
বাংলাদেশ বেসরকারি গণ-গ্রন্থাগার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার ৪৯ নং স্টলে টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, ঐতিহাসিক স্থানসমূহ প্রদর্শনী চলছে। এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি বইমেলার ২য় দিনে এনডিসি মহোদয় টাঙ্গাইল ও বিভিন্ন কবি, সাহিত্যিক, অধ্যক্ষ, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ স্টলটি পরিদর্শন করেন এবং তাঁদের মূল্যবান মন্তব্য পরিদর্শন খাতায় লিপিবদ্ধ করেন ।
এছাড়াও টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্যের দৃষ্টিনন্দন স্টলটি পরিদর্শন করতে জনগনের ভিড় ছিল চোখে পড়ার মত। উল্লেখ্য, এই স্টলের কোন বই বিক্রয়ের জন্য নহে।
তাই আপনিও আসুন । এই বইমেলায় আমাদের সকলের প্রিয় লেখক ও প্রকাশকের মুখ দেখতে পাব। বইমেলা আমাদের প্রিয় বইগুলির জন্য একটি উৎসবের মতো, যেখানে বইপ্রেমীরা আসবেন, পুস্তকের সমৃদ্ধ বিশ্বে ভ্রমণ করবেন।
একুশে বইমেলা আমাদের সংস্কৃতির একটি অমূল্য অংশ, এবং এটি প্রতিবছর আমাদের বাংলা সাহিত্যের সমৃদ্ধির নতুন এক পর্ব। একুশে বইমেলা-২০২৪ তে যোগ দিন এবং আমাদের সাথে এই উৎসব পালন করুন।
.png)





No comments:
Post a Comment